ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ লেবাননে দুর্ভোগ ও ধ্বংস বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের

লেবাননে দুর্ভোগ ও ধ্বংস বন্ধের প্রতিশ্রুতি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আর এক সপ্তাহও বাকি নেই। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মুসলিম ভোটারদের উদ্দেশ্যে সামাজিকমাধ্যমে দেওয়া এক বার্তায় ‘লেবাননে দুর্ভোগ ও ধ্বংস’ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

ট্রাম্প দাবি করেছেন, তিনি মধ্যপ্রাচ্যে আক্ষরিক অর্থে শান্তি ফেরাতে চান।

এবার মার্কিন নির্বাচন এমন সময় হচ্ছে, যখন মধ্যপ্রাচ্য অস্থির। ১ বছর ধরে চলা গাজায় রক্তক্ষয়ী যুদ্ধ তো থামেইনি বরং যুদ্ধ বেঁধেছে লেবাননে। আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটাররা গাজা এবং লেবাননে ইসরায়েলের হামলার ঘটনায় উদ্বিগ্ন।

টাইমস অব ইসরায়েল লিখেছে, ট্রাম্প গতকাল বুধবার মার্কিন নির্বাচনে ডেমোক্রেটদের ঘাঁটি হিসেবে পরিচিত মিশিগান রাজ্যের আরব ও মুসলিম ভোটারদেরকে তাকে ভোট দেওয়ার জন্য সামাজিকমাধ্যমে আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের মিশিগানে সবচেয়ে বেশি লেবানিজ সম্প্রদায়ের বসবাস।

ট্রাম্প যদিও বাইডেনের মতো ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেন, তবে তিনি বারবার ইসরায়েলকে দ্রুত যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়ে এসেছেন। দাবি করেন, তিনি প্রেসিডেন্ট থাকলে হামাস ইসরায়েলে আক্রমণ করতো না।

৩০ অক্টোবর (বুধবার) এক্স পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমার প্রশাসনের সময়, আমরা মধ্যপ্রাচ্যে শান্তি পেয়েছি, এবং খুব শিগগির আমরা আবার শান্তি পাব! আমি কমলা হ্যারিস এবং জো বাইডেনের কারণে সৃষ্ট সমস্যার সমাধান করব এবং লেবাননে দুর্ভোগ ও ধ্বংস বন্ধ করব’।

‘আমি মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি দেখতে চাই। সেখানে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করব। যাতে এটি প্রতি ৫ বা ১০ বছরে পর যেনো পুনরাবৃত্তি না হয়’।

ট্রাম্প আরো লিখেছেন, ‘আমি সমস্ত লেবাননের সম্প্রদায়ের মধ্যে সমান অংশীদারিত্ব রক্ষা করব। লেবাননে আপনার বন্ধুবান্ধব এবং পরিবার তাদের প্রতিবেশীদের সাথে শান্তি, সমৃদ্ধি এবং সম্প্রীতির সাথে বসবাস করার যোগ্য পরিবেশ নিশ্চিত করতে চাই। এটি শুধুমাত্র মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার সাথেই ঘটতে পারে’।

আগামী ৫ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টি থেকে লড়ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ডেমোক্রেটিক পার্টির প্রার্থী।

গত ১ বছর ধরে গাজায় চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখেরও বেশি ফিলিস্তিনি। সেপ্টেম্বর থেকে লেবাননেও অভিযান শুরু করে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মুসলিম ভোটাররা হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে। আর তাই মুসলিম ভোটারদের টানতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প ও কমলা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত