ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ প্রবাস লেবাননে আটকেপড়া বাংলাদেশিদের প্রথম ফ্লাইট ২০ অক্টোবর

লেবাননে আটকেপড়া বাংলাদেশিদের প্রথম ফ্লাইট ২০ অক্টোবর

লেবাননে চলমান সংঘাতে আটকেপড়া বাংলাদেশিদের দেশে নিরাপদে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। এর অংশ হিসেবে ২০ অক্টোবর প্রথম ধাপে আহত, নারী ও শিশুসহ ৫৩ জন বাংলাদেশিকে ফিরিয়ে আনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এরই মধ্যে দেশে ফেরার আগ্রহ জানিয়ে দূতাবাসে তালিকাভুক্ত হয়েছেন প্রায় ১ হাজার ৮০০ বাংলাদেশি।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ফেরত আসতে ইচ্ছুকদের মধ্যে ১৬৭ জনের লিগ্যাল ডকুমেন্টস আছে, বাকি ১ হাজার ৬২৩ জন আনডকুমেন্টেড। প্রথম ধাপে আইওএম ২০০ জনকে চার্টার্ড ফ্লাইটে ফেরত আনার কথা জানিয়েছে। আগামী ২০ তারিখ প্রথম ফ্লাইটে ৫৩ জন এবং ২২ তারিখ দ্বিতীয় ফ্লাইটে ৫৮ জন ঢাকায় আশার কথা রয়েছে। এছাড়া বাকিদের বাংলাদেশের নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিদিন ৫০ জনের মতো মানুষকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও জানানো হয়।

যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকেপড়া বাংলাদেশিদের ফেরাতে যৌথভাবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

এর আগে পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, প্রবাসীকল্যাণ সচিব রুহুল আমিন ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাফিউর রহমান একটি আন্তঃমন্ত্রণালয় সভা করেন। মধ্যপ্রাচ্যে নিযুক্ত বাংলাদেশ মিশনপ্রধানরা ভার্চুয়ালি সভায় যোগ দেন।

সভায় লেবাননে আটকেপড়া বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন পররাষ্ট্র সচিব। যারা ফিরতে চান না তাদের নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশনা দেন তিনি।

এছাড়াও আশ্রয় নিতে ইচ্ছুক প্রবাসীদের অনতিবিলম্বে দূতাবাসের হেল্পলাইন ও হটলাইন নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানান বৈরুতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান। ফ্রন্ট ডেস্ক নম্বর- ৭১২১৭১৩৯, হটলাইন নম্বর-৭০৬৩৫২৭৮ ও হেল্পলাইন নম্বর-৮১৭৪৪২০৭।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত