ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার লেবাননের রাজধানীতে হামলা চালাচ্ছে ইসরায়েল

লেবাননের রাজধানীতে হামলা চালাচ্ছে ইসরায়েল

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার বৈরুতে বিস্ফোরণের শব্দ শোনার কিছুক্ষন পরেই ইসরায়েলি বাহিনী এ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার আল-জাজিরা অনলাইন এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের আর্মি রেডিও এক্স-এ দুটি ছবি পোস্ট করেছে। তাতে বলা হয়েছে, এই দুটি স্থানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়েছে।

ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করার জন্য সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।

ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহর বিমান ইউনিটের প্রধানকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, হিজবুল্লাহর একজন সিনিয়র নেতা সর্বশেষ বিমান হামলার লক্ষ্যবস্তু ছিলেন। বৈরুতের দক্ষিণ উপশহর দাহিয়েহ-তে এই হামলা চালানো হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত