ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সংঘর্ষে নিহত ১

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সংঘর্ষে নিহত ১

সাইজ উদ্দিন দেওয়ান

লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে সাইজ উদ্দিন দেওয়ান (৪০) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের বেঁড়ি ও বাবুরহাট এলাকায় দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এসময় তিনটি বাড়ি ভাঙচুর ও লুট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

রায়পুর থানার ওসি নিজামউদ্দিন ভূইয়া এবং লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাইজ উদ্দিন উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাষিয়া গ্রামের বাসিন্দা। তিনি তিন মাস আগে স্পেন থেকে দেশে আসেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর উত্তর চরবংশী ইউনিয়নে উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব জিএম শামীম গাজী ও উপজেলা বিএনপির সাবেক সদস্য ফারুক কবিরাজের লোকজনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে দুই দফায় শামীম ও ফারুকের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ সব অঙ্গসংগঠনের কার্যক্রম স্থগিত করা হয়।

আজ সোমবার আধিপত্য বিস্তার নিয়ে কৃষকদল নেতা শামীম গাজী ও উপজেলা বিএনপির ফারুক কবিরাজের অনুসারী হিসেবে পরিচতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ফারুক গাজীর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হন।

ঘটনার সময় বিল্লাল মাঝি, আবু তাহের মাঝি, জিহাদ হোসাইনের বাড়িতে শামীমের অনুসারীরা ভাঙচুর ও লুটপাট করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও ঢাকায় নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক কমলা শীষ রায় বলেন, “হাসপাতালে আনার আগেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বাম পায়ে জখমের চিহ্ন রয়েছে।”

রায়পুর উপজেলা বিএনপি আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু বলেন, “তিন মাস আগে আধিপত্য নিয়ে সংঘর্ষের ঘটনায় আমরা ওই ইউনিয়নে বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যক্রম স্থগিত করেছি। এখন আবার সংঘর্ষে এক বিএনপিকর্মী মারা গেছেন।”

লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. জামিলুল হক বলেন, “সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং ১৫ জন আহত হওয়ার খবর পেয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা ঘটনাস্থলে আছি। কাউকে আটক করা সম্ভব হয়নি।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত