ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ফটো

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের চরশাহী গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ওই গ্রামের শাহজাহানের মেয়ে খাদিজা (২) ও ইমরানের ছেলে তাফসির (২)। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে দুই শিশু কোরবানির গরু নিয়ে মেতে ছিল। হঠাৎ তাদের দেখা যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাদের দেহ ভেসে উঠে। দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফয়জুল আজীম বিষয়টি নিশ্চিত করেছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত