ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ রৌমারীতে করোনা উপসর্গে পু‌লিশ সদ‌স‍‍্যের মৃত‌্যু

রৌমারীতে করোনা উপসর্গে পু‌লিশ সদ‌স‍‍্যের মৃত‌্যু

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি, ৩ আগস্ট : কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলায় ক‌রোনা উপসর্গ নি‌য়ে আলতাফ হো‌সেন না‌মে এক পু‌লিশ সদস্যের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সোমবার (৩ আগস্ট) সকা‌লে রৌমারী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে শ্বাসকষ্ট নি‌য়ে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। পু‌লিশ সুপার (এস‌পি) ম‌হিবুল ইসলাম খান এ তথ‌্য নি‌শ্চিত করে‌ছেন।

পু‌লিশ সদস‌্য আলতাফ হো‌সেন রে‌ৗমারী থানায় কন‌স্টেবল প‌দে কর্মরত ছি‌লেন। তার বা‌ড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগ‌ঞ্জে ব‌লে জানা গে‌ছে।

এস‌পি জানান, জ্বর সহ ক‌রোনা উপসর্গ থাকায় গত ২৮ জুলাই ওই পু‌লিশ সদ‌স্যের নমুনা সংগ্রহ ক‌রে পরীক্ষার জন‌্য পাঠা‌নো হয়। কিন্তু এখনও তার নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়‌নি। সোমবার ভো‌রে আলতাফ হো‌সেনের শ্বাসকষ্ট দেখা দিলে তা‌কে দ্রুত রৌমারী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মৃত‌্যুবরণ ক‌রেন।

স্বাস্থ‌্য বি‌ধি মে‌নে নিহত পু‌লিশ সদ‌স্যের মর‌দেহ দাফ‌নের ব‌্যবস্থা নেওয়া হ‌বে ব‌লেও জানান এস‌পি।

প্রসঙ্গত, ক‌রোনা আক্রান্ত হ‌য়ে জেলায় এ পর্যন্ত ৮ জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এর আগে গত ১০ জুন জেলা পু‌লি‌শের এক প‌রিদর্শক ক‌রোনা আক্রান্ত হ‌য়ে বগুড়ায় তার নিজ বা‌ড়ি‌তে মারা গে‌লেও তা কু‌ড়িগ্রা‌মে ক‌রোনায় মৃত‌দের তা‌লিকাভুক্ত না হ‌য়ে বগুড়ায় তা‌লিকাভুক্ত হ‌য়ে‌ছে ব‌লে স্বাস্থ‌্য বিভাগ সূ‌ত্রে জানা গে‌ছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত