ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ রৌমারীতে এনএসআইয়ের অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

রৌমারীতে এনএসআইয়ের অভিযানে ইয়াবাসহ এক যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি

রৌমারীতে ৫০০পিস ইয়াবাসহ আকতারুজ্জামান (২২) নামের এক মাদক কারবারিকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা(এনএসআই)।

সোমবার (১৭আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলমের ব্রিজ নামক এলাকায় এ অভিযান চালায় এনএসআই।

আটক আক্তারুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের ব্যাপারি গ্রামের ইন্তাজলের ছেলে।

এনএসআইয়ের রৌমারী অফিসের সহকারী পরিচালক (এডি) মহসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মহসিনুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক কারবারি আক্তারুজ্জামানকে আটক করা হয়। পরে তাকে বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের নিকট হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে কঠোর নজরদা‌রি বজায় রে‌খে‌ছে এনএসআইর সদস্যরা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত