ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার রূপগঞ্জে ল্যাংটার মাজার গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

রূপগঞ্জে ল্যাংটার মাজার গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮০ বছরের পুরনো হযরত হোসেন আলী শাহ ল্যাংটার মাজারে হামলা চালিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এছাড়া মাজারের মসজিদে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ।

হযরত হোসেন আলী শাহ ল্যাংটা মাজারের খাদেম জাকির হোসেন বলেন, মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাজারে প্রবেশ করে একদল দুর্বৃত্ত। প্রথমে তারা ভেকু দিয়ে মাজার ভেঙে ফেলে। পরে মাজারের পাশে টিনসেড মসজিদ ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত আলী বলেন, দুর্বৃত্তরা রাতে মাজারে হামলা ও ভাঙচুর করেছে। পরে তারা মাজারের মসজিদে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত