ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, সন্তান আশঙ্কাজনক

রূপগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, সন্তান আশঙ্কাজনক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরকীয়ার সন্দেহে রোকসানা বেগম (৩০) নামে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ সময় তাদের পাঁচ বছরের শিশু সন্তান জান্নাতকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। ঘটনার পর থেকে স্বামী নুরুজ্জামান আনিছ পলাতক রয়েছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার তেতলাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকসানা বেগম বরগুনার আমতলী থানাধীন তারিকাটা এলাকার শাহজাহান হাওলাদারের মেয়ে। স্বামী নুরুজ্জামান আনিছ বরিশাল সদর এলাকার বাসিন্দা। তারা রূপগঞ্জের তেতলাবো এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। নুরুজ্জমান স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন।

পুলিশ জানান, ৯ বছর আগে বরিশাল সদর এলাকার নুরুজ্জামান আনিছের সঙ্গে রোকসানার বিয়ে হয়। তাদের উভয়ের এটি দ্বিতীয় বিয়ে। তারা তেতলাবো এলাকার ভাড়া থাকতেন। কিছু দিন ধরে নুরুজ্জমান তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়া করার সন্দেহ করছিলেন। এ নিয়ে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া হতো। গত বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। সেই ঝগড়ার জের ধরে শনিবার সকালে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রোকসানাকে হত্যা করে পালিয়ে যান নুরুজ্জামান। এ সময় কুপিয়ে গুরুতর জখম করা হয় পাঁচ বছরের শিশু জান্নাতকেও।

হত্যার পর নুরুজ্জামান নিহতের ছোট ভাই হাসানকে ফোন করে বলেন, তার বোন হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। পরে হাসানসহ আশপাশের লোকজন এসে ঘরের মেঝেতে রোকসানার লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় গুরুতর জখম জান্নাতকে উদ্ধার করে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত