ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন রুদ্রনীলের সঙ্গে তনুশ্রীর প্রেম কেন ভেঙেছিল?

রুদ্রনীলের সঙ্গে তনুশ্রীর প্রেম কেন ভেঙেছিল?

তনুশ্রী চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ

ভক্তদের অপেক্ষার প্রহরের ইতি টেনে বিয়ে করেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। শুক্রবার (২৮ নভেম্বর) তার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর টলিপাড়ায় হইচই পড়ে গিয়েছে। তার অন্যতম কারণ বিদেশ বিভূঁইয়ে হঠাৎ গোপনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা।
এক চল্লিশের তনুশ্রী যুক্তরাষ্ট্রপ্রবাসী সুজিত বসুকে বিয়ে করেছেন। ভালোবেসে বিয়ে করলেও একসময় চুটিয়ে প্রেম করতেন রুদ্রনীল ঘোষের সঙ্গে। শোনা যায়, তারা বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন। কিন্তু এ জুটির প্রেম পরিণয় পায়নি। তাদের প্রেমের বিচ্ছেদ নিয়ে নানা কাহিনি শোনা গেছে। কিন্তু কেন ভেঙেছিল রুদ্রনীল-তনুশ্রীর প্রেম?
এক সাক্ষাৎকারে তনুশ্রীর সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ জানতে চাইলে রুদ্রনীল ঘোষ বলেছিলেন, “বন্ধুকে যে কথা অবলীলায় বলা যায়, তা প্রেমিকাকে বলা সম্ভব নয়, তাই আলাদা হয়ে গেলাম।” এর বেশি কিছু জানাননি ‘রাজকাহিনি’খ্যাত এই তারকা।


একমঞ্চে রুদ্রনীল ও তনুশ্রী

তবে টলিপাড়ায় জোর গুঞ্জন রয়েছে, ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেডরুম’ সিনেমায় অভিনয় করেন—রুদ্রনীল, তনুশ্রী ও উষসী চক্রবর্তী। এ সিনেমায় কাজ করতে গিয়ে উষসীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে রুদ্রনীলের। বিষয়টি মেনে নিতে পারেননি তনুশ্রী। ফলে এ সম্পর্ক ভেঙে দেন তিনি। যদিও এ নিয়ে টুঁ-শব্দ করেননি এই নায়িকা। পরবর্তীতে ব্যবসায়ী রাজকুমার গুপ্তের সঙ্গে নাম জড়িয়েছিল তনুশ্রীর।

প্রাক্তন প্রেমিকা তনুশ্রী চক্রবর্তীর বিয়ের খবর পেয়েছেন রুদ্রনীল ঘোষ। ভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে তনুশ্রীকে শুভেচ্ছা জানিয়েছেন এই অভিনেতা। রুদ্রনীল বলেন, “তনুশ্রী আর আমিই বাকি ছিলাম। ও শুভকাজ সেরে ফেলল। এরপরেও বিয়ে না করলে ব্যাপারটা খুব খারাপ দেখায়।”

এ আলাপচারিতায় স্মৃতিকাতর হয়ে পড়েন রুদ্রনীল। এ অভিনেতা বলেন, “বিচ্ছেদের পরও আমরা ভালো বন্ধু ছিলাম। বন্ধু যখন ভালো থাকে, তখন মন আপনা থেকেই ভালো হয়ে যায়।” পাশাপাশি আফসোস ও রসিকতার স্বরে রুদ্রনীল ঘোষ বলেন, “কলকাতায় বিয়ে করলে নিশ্চয়ই তনুশ্রী নিমন্ত্রণ করতো, পাত পেড়ে কব্জি ডুবিয়ে খেতে পারতাম। সেটা হলো না।”

তনুশ্রী

৫২ বছরের রুদ্রনীল ঘোষ এখনো অবিবাহিত। প্রাক্তনের বিয়ের খবরে নিজের বিয়েরও ঘোষণা দেন। তিনি বলেন, “২০২৬ সালের মাঝামাঝি আমিও বিয়ে করছি।” পাত্রী নির্বাচন শেষ করেছেন কি না তা জানতে চাইলে রুদ্রনীল বলেন, “পাত্রী নির্বাচন করিনি। তবে আমার মতো ট্রেন ফেল করা প্যাসেঞ্জার অনেকেই আছেন। নিশ্চয়ই তেমন কাউকে পেয়ে যাব।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত