ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা রুদ্ধশ্বাস লড়াইয়ে দ. আফ্রিকাকে হারাল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াইয়ে দ. আফ্রিকাকে হারাল বাংলাদেশ

শেষ ৬ বলে ৭ রান প্রয়োজন ছিল স্বাগতিকদের। রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষটায় ছিল চরম নাটকীয়তা। নখ কামড়ানো এক ম্যাচ উপহার দিয়ে বাংলাদেশ শেষ লড়াইটা জিতে নেয়।

২ বল আগে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দেন তোফায়েল আহমেদ ও রাকিবুল হাসান। ৩ উইকেটের জয়ে বাংলাদেশ ইমার্জিং দল এগিয়ে গেল সিরিজে।

পেসার টিয়ান মাইকেল ভুরেনের শেষ ওভারে জয় নিশ্চিত করে বাংলাদেশ। বাঁহাতি পেসার প্রথম বলটি ওয়াইড করেন। কিপার বল ঠিকমতো তালুবন্দি করতে না পারায় বাড়তি এক রান পায় বাংলাদেশ। পরের ফুলটস বল তোফায়েল উড়িয়ে মেরেছিলেন। বল হাওয়ায় ভেসে সীমানা পেরিয়ে যাচ্ছিল। সেখানে ফিল্ডার দারুণ দক্ষতায় বল ফিরিয়ে দেয়। ফলে ১ রানের বেশি পায়নি বাংলাদেশ। পরের বলে রাকিবুল নেন ২ রান। তৃতীয় বলে কিপারের মিস ফিল্ডিংয়ে আরো ১ রান পায় বাংলাদেশ। চতুর্থ বলে বাংলাদেশের জয় নিশ্চিত হয়ে যায় তোফায়েলের বাউন্ডারিতে।

রাকিবুল ১০ বলে ৩ ছক্কায় ২৪ এবং তোফায়ের ২০ বলে ১টি করে চার ও ছক্কায় সমান ২৪ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের জয়ের নায়ক ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। ডানহাতি ওপেনার ৮৯ বলে ৮ চার ও ২ ছক্কায় ৮৭ রান করেন। এছাড়া জিসান আহমেদ ২৭ বলে ৩১, আরিফুল ইসলাম ৩৬ রান করেন। অধিনায়ক আকবর আলীও ব্যাট হাতে দ্যুতি ছড়ান। ২৪ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন।

এর আগে বাংলাদেশের বোলিং তেমন একটা যুৎসই হয়নি। ওপেনার রিপন মণ্ডল ৩ উইকেট পেলেও রান দিয়েছেন ৮৪। তার করা ইনিংসের শেষ ওভারে ২৩ রান নেয় প্রোটিয়া যুবারা। এছাড়া ২টি উইকেট পেয়েছেন আহরান আমিন পিয়ান।

প্রোটিয়া ইমার্জিং দলের হয়ে কনর বয়ড ৭১ ও আন্দ্রিলে অস্টিন ৬১ রান করেন। এছাড়া ডেওয়ান মারাইস ৩১ ও মেকা ইলের ব্যাট থেকে আসে ৩৫ রান। শেষ দিকে তিহান মাইকেলের ১৫ বলে ২৬ রানের ইনিংসে তিনশ পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। বাংলাদেশের দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়দের মুখে শেষ হাসিটা আর থাকেনি।

আগামী ১৪ মে একই মাঠে সিরিজে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত