ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা রিঙ্কুর বাজিমাত, নারী এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন

রিঙ্কুর বাজিমাত, নারী এমপির সঙ্গে গাঁটছড়া বাধলেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৫ বলে ৫ ছক্কা মেরে রিঙ্কু সিং এমন আলোচনায় এসেছিলেন যে, তার দল কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান তার বিয়েতে নাচবেন বলে কথা দিয়েছিলেন।

শুধু তা-ই বলিউড বাদশাহর মেয়ে সুহানা খানের সঙ্গে রিঙ্কুর প্রেম চলছে এমন খবরও ছড়িয়ে পড়ে। বিশেষ করে শাহরুখ তার মান্নাতে রিঙ্কুকে ডিনারে ডাকায় গুঞ্জনটা আরো চর্চা হওয়া শুরু করে। কিন্তু সেসবের আদতে কিছুই হয়নি।

আইপিএলের পর ভারতের জার্সি গায়ে জড়িয়ে মহাতারকা হয়েছেন রিঙ্কু। এবার বাজিমাত করলেন গাঁটছড়া বেধে। ভারতের রাজনীতিতে প্রিয়া সরোজ এখন পরিচিত মুখ। রাজনীতিতে নবাগত এবং বর্তমানে ভারতের সবচেয়ে কম বয়সী নারী এমপি প্রিয়া সরোজ। তার সঙ্গেই নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রিঙ্কু।

দুজন প্রেম করেই বিয়ের পিঁড়িতে বসেছেন। চলতি বছরের জানুয়ারিতে তাদের সম্পর্কের খবর সামনে আসে। এরপর পারিবারিক আলোচনায় বিয়ের আনুষ্ঠানিক আলোচনা সম্পন্ন হয়।

রোববার লক্ষ্ণৌর একটি সাত তারকা হোটেলে তাদের বাগদান হয়। আর বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ১৮ নভেম্বর, বেনারসে। ২০২৩ সালের আইপিএলের পরেই প্রিয়ার সাথে বন্ধুত্বের ঘনিষ্ঠতা বাড়ে রিঙ্কুর। তারপরেই শুরু হয় দুজনের প্রেম। অবশেষে তাদের চারহাত এক হলো।

রিঙ্কু সর্বশেষ জাতীয় দলে খেলেছেন ফেব্রুয়ারিতে, ইংল্যান্ডের বিপক্ষে। আইপিএলে খেলেন শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে। কলকাতার হয়ে শিরোপা জিতেছিলেন মারকুটে ব্যাটসম্যান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত