ঢাকা বুধবার ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ রাশিয়ায় ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিনের উৎপাদন শুরু

রাশিয়ায় ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিনের উৎপাদন শুরু

বিশ্বে করোনা প্রতিরোধে রাশিয়াই প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে। করোনার সংক্রমণ ঠেকাতে সক্ষম দাবি করে স্পুটনিক-ভি নামে সম্প্রতি যে ভ্যাকসিনটির অনুমোদন দিয়েছিল রাশিয়া তা খুচরা বাজারে বিক্রির লক্ষ্যে তার উৎপাদন শুরু করেছে। রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর দিয়েছে।

রুশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে ভ্যাকসিনটি বাজারজাত করা হবে। স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানান, আগামী দুই সপ্তাহের মধ্যে করোনা ভ্যাকসিনের প্রথম ব্যাচ বাজারে বিক্রির জন্য অবমুক্ত হবে।

তবে রাশিয়ার তৈরি এই ভ্যাকসিনেরে কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে বিশ্বের বিজ্ঞানী মহল। বিভিন্ন দেশের গবেষক বলেছেন, এটা নিশ্চিত যে টিকাটি উদ্ভাবনে রুশ গবেষকরা তাড়াহুড়ো করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, তারা ভ্যাকসিনটির ব্যাপারে খুঁটিনাটি পর্যালোচনা না করে অনুমোদনই দেবে না।

ভ্যাকসিনটির কার্যকারিতা নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে সে সম্পর্কে রুশ স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো বলেন, রাশিয়ার প্রতিদ্বন্দ্বীরাই শুধু এমন কথা বলছে। করোনার টিকা নিয়ে উদ্বেগ-সংশয় ‘পুরোপুরি ভিত্তিহীন’। এই ভ্যাকসিন গ্রহণকারীরা কোনো ধরনের সমস্যার মুখে পড়ছেন কিনা তা পর্যবেক্ষণের জন্য একটি বিশেষ অ্যাপ তৈরি করা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা ভ্যাকসিন আবিষ্কারের চূড়ান্ত ঘোষণা দেন। তিনি বলেন, তার দেশ করোনা প্রতিরোধের টিকা আবিষ্কারে বিশ্বে প্রথম হয়েছে। মস্কোর গামালেয়া ইনস্টিটিউট দেশটির সামরিক বাহিনীর সঙ্গে যৌথভাবে এ ভ্যাকসিন আবিষ্কার করে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত