ঢাকা শুক্রবার ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে সফর, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন পরীমনি

রাজের সঙ্গে বিচ্ছেদের কারণ জানালেন পরীমনি

পরীমনি

এক সময়ের আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজের বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর আগে। তবে এই সম্পর্ক ভাঙনের পেছনে তৃতীয় কোনো পক্ষের ভূমিকা ছিল কি না, সেই জল্পনার অবসান ঘটালেন পরীমনি। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে রাজের সঙ্গে বিচ্ছেদ এবং ব্যক্তিগত জীবন নিয়ে অকপটভাবে কথা বলেন এই অভিনেত্রী। সেখানেই তৃতীয় পক্ষের প্রসঙ্গ নিয়ে স্পষ্ট অবস্থান জানান তিনি।
পরীমনি বলেন, তৃতীয় পক্ষের কোনো বিষয় নয়। কেবল বোঝাপড়ার পার্থক্যের কারণেই বিচ্ছেদ হয়েছে। সংসার টিকিয়ে রাখতে চেষ্টা যে করতে হয়, এটা তো সে (রাজ) জানেই না। কিংবা কারো চেষ্টাকে সমর্থন জানাতে হয়, সেটাও তো জানে না।
বিনোদন জগতে তাদের সম্পর্ক নিয়ে ছড়িয়ে পড়া একটি ভুল ধারণার কথাও উল্লেখ করেন পরীমনি। তিনি বলেন, আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে একটা কথা ছড়িয়েছে-আমার জন্য সে নাকি বাচ্চার খোঁজ নিতে পারছে না। এটা খুবই ভুল একটা কথা। এ প্রসঙ্গে রাজের প্রতি নিজের প্রত্যাশার কথাও তুলে ধরেন অভিনেত্রী।
পরীমনি বলেন, আমি চাই রাজ নিজের ওপর বিশ্বাস রাখুক। কাউকে না বলেই বুঝুক যে তার একটি সন্তান আছে এবং সেই দায়িত্ব নিজে থেকেই উপলব্ধি করুক।
এদিকে বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত আছেন দুই তারকা। সর্বশেষ পরীমনিকে কলকাতার ‘ফেলুবক্সী’ নামে একটি চলচ্চিত্র দেখা গেছে। সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত একই নামে একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘গোলাপ’ ও ‘ডোডোর গল্প’ নামের দুই সিনেমা।
অন্যদিকে শরিফুল রাজকে বড় পর্দায় দেখা গেছে গত ঈদে মুক্তি পাওয়া ‘ইনসাফ’ সিনেমায়। এছাড়া সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘জীবন অপেরা’ সিনেমায়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত