ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাদেশ রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার

রাঙামাটিতে জেলা প্রশাসনের জারিকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তবে পরিবহন ধর্মঘট চলমান রয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাঙামাটি জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোশারফ হোসেন খান এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৪৪ ধারা প্রত্যাহার করে নেন।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাঙামাটি পার্বত্য জেলা আজ রোববার বেলা ১১ টা থেকে রাঙামাটি পার্বত্য জেলার পৌরসভা এলাকায় জারীকৃত ১৪৪ ধারা প্রত্যাহার করলাম।

এদিকে,  জেলা প্রশাসন ১৪৪ ধারা প্রত্যাহার করলেও রাঙামাটি পরিবহন মালিক সমিতির নেতারা জানিয়েছেন তাদের ডাকা পরিবহন ধর্মঘট চলমান থাকবে।

রাঙামাটি জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক রহিম উদ্দিন আকাশ বলেন, আমাদের পরিবহন ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলমান থাকবে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাঙামাটি শহরে হামলার ঘটনায় উত্তেজনা বিরাজ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে শহরে ১৪৪ জারি করেন জেলা ম্যাজিস্ট্রেট।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত