ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি রবিবার থেকে ফের চলবে মেট্রোরেল

রবিবার থেকে ফের চলবে মেট্রোরেল

পবিত্র ঈদুল আজহার দিন শনিবার (৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রবিবার (৮ জুন) থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হচ্ছে।

ডিএমটিসিএল এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদের দিন মেট্রোরেল বন্ধ থাকলেও পরদিন সকাল ৮টা থেকে ট্রেন চলবে ৩০ মিনিট পরপর। এ সময়সূচি অনুযায়ী কিছুটা সীমিত আকারে ট্রেন চলবে।

সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুসারে। এ সংক্রান্ত তথ্য আগেভাগে যাত্রীদের জানিয়ে দেয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে রাজধানীর অনেক বাসিন্দা ঢাকা ছেড়ে গেলেও যারা শহরে রয়েছেন, তাদের যাতায়াতের সুবিধার্থে ঈদের পরদিন থেকে আংশিকভাবে মেট্রোরেল চালু রাখা হচ্ছে।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত ৫ জুন থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের সরকারি ছুটি। এই ছুটি কার্যকর হয়েছে সচিবালয়সহ সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত