ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা রবিন-মিজানুরদের ম্লান করে রাব্বি-সোহানের হাসি

রবিন-মিজানুরদের ম্লান করে রাব্বি-সোহানের হাসি

মাহফিজুল ইসলাম রবিন-মিজানুর রহমানের ব্যাটে ভর করে ধানমন্ডি ক্লাবকে চ্যালেঞ্জ ছুড়েছিল ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। কিন্তু শেষ পর্যন্ত সেই চ্যালেঞ্জে টিকতে পারেনি ব্রাদার্স।

ফজলে মাহমুদ রাব্বির গড়ে দেওয়া ভিতে দাঁড়িয়ে দারুণ এক ফিফটিতে শেষ হাসি হাসেন ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নুরুল হাসান সোহান। চার উইকেটের জয়ে চলমান লিগে দারুণ শুরু করে ধানমন্ডির ক্লাবটি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২৬২ রান করে ব্রাদার্স। তাড়া করতে নেমে ৪৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ধানমন্ডির ক্লাবটি।

৫৩ বলে ৫৮ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সোহান। চারটি চারের মারে ইনিংসটি সাজানো ছিল। তার সঙ্গে ২৪ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন জিয়াউর রহমান। সর্বোচ্চ ৫৫ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। ৭৮ বলে ১টি চার ও ৩টি ছয়ের মারে এই রান করেন তিনি। ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ইয়াসিন আরাফাত মিশু।

এর আগে মাহফিজুল-মিজানুর-ইমতিয়াজের ফিফটিতে ভর করে চ্যালেঞ্জিং স্কোর করতে পারে ব্রাদার্স। মাহফিজুল মাত্র ১৬ রানের জন্য সেঞ্চুরি মিস করেন। তার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। ৭৩ রান করে রিটায়ার্ড হার্ট হন মিজানুর। আর ৫০ রান আসে ইমতিয়াজের ব্যাট থেকে। ধানমন্ডি ক্লাবের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত