ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন যে কারণে ‘ভুলভুলাইয়া ৩’-‘সিংহাম অ্যাগেইন’ নিষিদ্ধ করল সৌদি আরব

যে কারণে ‘ভুলভুলাইয়া ৩’-‘সিংহাম অ্যাগেইন’ নিষিদ্ধ করল সৌদি আরব

মুক্তির আগেই দুঃসংবাদ ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’ -এর ঘরে। ছবি দুটি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবে। আজ বৃহস্পতিবার সৌদি আরবের প্রশাসন থেকে জানানো হয়, সৌদি আরবে মুক্তি পাবে না ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’।

সূত্রের খবর, ছবিই দুটি দেখেছে সে দেশের রিভিউ কমিটি। তাদের মত, এই দুই ছবিই ভায়োলেন্স ভরপুর, রয়েছে যৌনতাও। শুধু তাই নয়, এই দুই ছবিরই বিষয় ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না এই ছবি। শুধু এই দুই ছবি না, দক্ষিণী ছবি ‘আমরণ’ও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

আগামীকাল ১ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম অ্যাগেইন’।  অগ্রিম বুকিংয়ে রেকর্ড সৃষ্টি করেছে দুই ছবিই। চড়া দামে বিক্রি হচ্ছে টিকিট। ঠিক এসময় সৌদি আরবের আচরণ যেন দুঃসংবাদ-ই বটে।

‘সিংহাম অ্যাগেইন’-এ অভিনয় করেছেন অজয় দেবগণ, কারিনা কাপুর, রণবীর সিং, দীপিকা, অক্ষয় কুমার, সালমান খান প্রমুখ। অন্যদিকে ভৌতিক সিনেমা ‘ভুলভুলাইয়া ৩’-এ দেখা যাবে মাধুরী দীক্ষিত ও বিদ্যা বালানকে। আরও আছেন কার্তিক আরিয়ান।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত