ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ বিনোদন যে কারণে প্রকাশ হলো না আবুল হায়াতের আত্মজীবনী

যে কারণে প্রকাশ হলো না আবুল হায়াতের আত্মজীবনী

নন্দিত অভিনয়শিল্পী আবুল হায়াত অভিনয়ের পাশাপাশি নির্মাতা, নাট্যকার ও নাট্যনির্দেশক, লেখক হিসেবে সমাদৃত। আজ এই কিংবদন্তির ৮০তম জন্মদিন।

বিশেষ এই দিনটি ঘরোয়াভাবেই পালন করছেন তিনি। জন্মদিন উপলক্ষে আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’ প্রকাশের ইচ্ছা থাকলেও সময়স্বল্পতার কারণে তা সম্ভব হয়নি। চলতি মাসের শেষের দিকে বইটি প্রকাশ হবে বলে জানান এই অভিনেতা।

বিশেষ দিনটি নিয়ে বরেণ্য এই অভিনেতা বলেন, ‘জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু জনসাধারণের যে ভালোবাসা, তাদের কাছ থেকে যে সম্মান পেয়েছি, তার সাথে আসলে কোনো কিছুরই তুলনা চলে না। তাদের এই ভালোবাসার মাঝেই আমি বেঁচে থাকতে চাই। জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভালোবাসা বুকে নিয়ে অভিনয় করে যেতে চাই।’

তিনি আরো বলেন, ‘জন্মদিন নিয়ে কখনোই আমার বিশেষ কোনো পরিকল্পনা থাকে না। পরিবারের সঙ্গে সময় কাটাই। এদিন আমার নাতনি শ্রীষার জন্মদিন। ১২টা বাজলেই আমি ফোন করি, তারাও আমাকে ফোন করে। এ ছাড়া রাত থেকেই আত্মীয়স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীরা ফোন করেন, খুদে বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান।’

আবুল হায়াতের আত্মজীবনী ‘রবি পথ’ তিন শতাধিক পৃষ্ঠার। বইটি লিখতে সময় লেগেছে ১০ বছর। আত্মজীবনীতে জীবনের গুরুত্বপূর্ণ সময় তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। রবি পথের প্রচ্ছদ করেছেন বিপাশা হায়াত। প্রকাশ হবে সুবর্ণ প্রকাশনী থেকে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত