ঢাকা মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা যেভাবে দেখবেন ভারত-বাংলাদেশের খেলা

যেভাবে দেখবেন ভারত-বাংলাদেশের খেলা

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সিরিজ মানেই অন্যরকম প্রতিদ্বন্দ্বীতার ঝাঁজ। এবারও বাংলাদেশের ভারত সফর নিয়ে একই উন্মাদনা লক্ষ্য করা গেছে। দুই দেশের এই সিরিজ দেখা যাবে কোথায়? কিভাবে? এমন প্রশ্নও আসছে। দ্বিপক্ষীয় সিরিজ শুরুর আগে আজ জানা গেল সম্প্রচারক চ্যানেলের নাম।

চেন্নাইয়ে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ১০টায় প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ভারত। এই সিরিজটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। টিভির পাশাপাশি অনলাইনেও দেখা যাবে বাংলাদেশ-ভারতের খেলা। র‍্যাবিটহোল বিডি ডটকম খেলা দেখাবে বলে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে।

কানপুরে বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত