ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব যুক্তরাষ্ট্রে ট্রাক থেকে পালিয়ে গেল ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে ট্রাক থেকে পালিয়ে গেল ২৫ কোটি মৌমাছি, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে উল্টে পড়া একটি ট্রাক থেকে আনুমানিক ২৫ কোটি মৌমাছি পালিয়ে গেছে। এতে স্থানীয় প্রশাসন ও পুলিশ সতর্কতা জারি করে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

শনিবার (৩১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩০ মে) ওয়াশিংটনের কানাডার সীমানার কাছে একটি দুর্ঘটনায় মৌমাছি বহনকারী প্রায় ৩১ হাজার ৭৫০ কেজি ওজনের একটি ট্রাক উল্টে যায়। এতে মৌচাকভর্তি বাক্সগুলো রাস্তায় ছড়িয়ে পড়ে এবং বিপুলসংখ্যক মৌমাছি মুক্ত হয়ে যায়।

ওয়াটকম কাউন্টি শেরিফ কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, “২৫ কোটি মৌমাছি এখন মুক্ত অবস্থায় রয়েছে। মৌমাছি দলবেঁধে ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় অনুগ্রহ করে এলাকাটি এড়িয়ে চলুন।”

বিবৃতিতে আরো বলা হয়েছে, দুর্ঘটনার পর দুই ডজনের বেশি মৌচাষী মৌমাছিদের উদ্ধার কার্যক্রমে সহায়তায় এগিয়ে আসেন। মৌচাষীরা পুলিশের সঙ্গে মিলে মৌমাছির চাকগুলো পুনরায় বসানোর কাজ করছেন, যাতে মৌমাছিরা তাদের রানী মৌমাছি খুঁজে ফিরে যেতে পারে। এই প্রক্রিয়া আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

পুলিশের শেয়ার করা একটি ভিডিওতে উল্টে পড়া লরির আশপাশে ঝাঁকে ঝাঁকে মৌমাছিকে উড়ে বেড়াতে দেখা গেছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত