ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছরের নিরাপত্তা চুক্তি করছে ইউক্রেন

যুক্তরাষ্ট্রের সঙ্গে ১০ বছরের নিরাপত্তা চুক্তি করছে ইউক্রেন

১০ বছরের নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন। ইতালিতে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ চুক্তিতে স্বাক্ষর করবেন।

মার্কিন-ইউক্রেন চুক্তির জন্য কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন নেই এবং ভবিষ্যতে ট্রাম্প ক্ষমতায় এলে তার প্রশাসন চাইলে এটি বাতিল করতে পারবে। এর আগে বাইডেন বলেছিলেন, ইসরায়েলকে যেভাবে আর্থিক ও সামরিক সহায়তার পাশাপাশি যৌথ অস্ত্র উৎপাদনের সুযোগ দেওয়া হচ্ছে সেভাবেই ইউক্রেনকে সুবিধা দেবে যুক্তরাষ্ট্র।

দুই নেতা বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করবেন। সেখানে ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সময় এবং দেশটির অভ্যন্তরে বিদেশী সামরিক প্রশিক্ষকদের পাঠানোর সময়সূচি নিয়ে কথা উঠতে পারে।

দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে বলা হয়েছে, ইউক্রেনের বিরুদ্ধে ভবিষ্যতে রাশিয়া হামলা চালালে উভয় পক্ষ আগ্রাসন মোকাবেলা এবং প্রতিরোধ করার ব্যবস্থা নির্ধারণের জন্য ২৪ ঘন্টার মধ্যে পরামর্শ করবে। তবে চুক্তিতে ভবিষ্যত আক্রমণ সংজ্ঞায়িত করা হয়নি।

জেলেনস্কি বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটি নজিরবিহীন হবে, যেমনটি ইউক্রেনকে সমর্থনকারী নেতাদের জন্য হওয়া উচিত।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত