ঢাকা রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি পুতিনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি পুতিনের

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র রাশিয়ার গভীরে দূরপাল্লার আঘাতের জন্য ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে ওয়াশিংটনের সাথে মস্কোর সম্পর্ক ধ্বংস হয়ে যাবে।

আগস্টে আলাস্কায় এক শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের সাথে দেখা করেন। তবে তাদের সেই বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে তেমন আলোচনা হয়নি। ইউক্রেন যুদ্ধ অবসান নিয়ে পুতিনের সঙ্গে ট্রাম্পের দূরত্ব এরপর থেকে বেড়েই চলছে। ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, শান্তিচুক্তি না করায় তিনি পুতিনের ওপর হতাশ। ইউক্রেনকে দমন করতে ব্যর্থ হওয়ার জন্য রাশিয়াকে ট্রাম্প ‘কাগুজে বাঘ’ বলেও অভিহিত করেছেন। পুতিন গত সপ্তাহে পাল্টা আক্রমণ করে প্রশ্ন তোলেন, রাশিয়ার অগ্রযাত্রা থামাতে ব্যর্থ হওয়ার জন্য ন্যাটো কি ‘কাগুজে বাঘ’ নয়?

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত মাসে জানিয়েছিলেন, রাশিয়ার গভীরে আঘাত করতে পারে এমন দূরপাল্লার টমাহক ক্ষেপণাস্ত্রের জন্য ইউক্রেনের অনুরোধ বিবেচনা করছে।
রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদক পাভেল জারুবিনের প্রকাশিত একটি ভিডিও ক্লিপে পুতিন বলেছেন, “এর ফলে আমাদের সম্পর্ক ধ্বংস হবে, অথবা অন্তত এই সম্পর্কের ক্ষেত্রে যে ইতিবাচক প্রবণতাগুলো উঠে এসেছে, তা ধ্বংস হয়ে যাবে।”

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত