ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চীনের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগ চীনের

ছবি: সংগৃহীত

চীনের জাতীয় সময় সেবা কেন্দ্রের ওপর সাইবার হামলার ঘটনায় অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্রকে।

বলা হয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন স্থানে অবস্থিত ভার্চুয়াল সার্ভার ব্যবহার করে হামলার মূল উৎস লুকানো হয়। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, চীনের সাইবারসিকিউরিটি কর্তৃপক্ষ হামলার প্রমাণ সংগ্রহ করেছে এবং সময় কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে হামলার চেইনগুলো বন্ধ করার ও তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করার জন্য কাজ করছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই সাইবার হামলাগুলি ‘দীর্ঘমেয়াদী, অত্যন্ত গোপন এবং রাষ্ট্র-স্তরের সাইবার গুপ্তচর প্রযুক্তি ব্যবহার করে চালানো হয়েছিল।’
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) চীনের কেন্দ্রটির ওপর একাধিক সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল। এই কেন্দ্রটি চীনা একাডেমি অফ সায়েন্স এর অধীনে পরিচালিত হয়।
কেন্দ্রটি বর্তমানে চীনের মান সময় নির্ধারণ ও বিতরণের দায়িত্বে রয়েছে। এছাড়াও দেশের যোগাযোগ, অর্থনীতি, বিদ্যুৎ, পরিবহন, মানচিত্রায়ন এবং প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তারা সঠিক সময় সেবা প্রদান করে থাকে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত