ঢাকা মঙ্গলবার ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ১৪ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার যুক্তরাষ্ট্রের আদালতে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের আদালতে বিচারককে গুলি করে হত্যা

কেভিন মুলিনস ও শেরিফ শাওন স্টিনেস

যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে লেচার কান্ট্রি কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। ওই বিচারকের নাম কেভিন মুলিনস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কেন্টাকি অঙ্গরাজ্যের পুলিশ এ তথ্য জানিয়েছে।

বিচারককে হত্যার ঘটনায় লেচার কান্ট্রি শেরিফ শাওন স্টিনেসকে (৪৩) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ওই বিচারকের সঙ্গে আদালতের মধ্যেই তর্কাতর্কির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। তবে এর পেছনে কী কারণে রয়েছে তাৎক্ষণিকভাবে তা খুঁজে পায়নি পুলিশ।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে কেন্টাকির হোয়াইটসবার্গের আদালতে ওই বিচারককে একাধিক গুলি করে হত্যা করা হয়।যেটি লেক্সিংটন থেকে ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

রাজ্যের অ্যাটর্নি জেনারেল রাসেল কোলেম্যান এক্স পোস্টে জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হবে এবং সঠিক বিচার করা হবে। কেন্টাকির রাজ্য সরকার বিচারক নিহতের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে বলেন, ‘পৃথিবীতে এটি অধিকতর নিন্দনীয় ঘটনা। আমি প্রার্থনা করি আগামী দিনগুলো ভালো হোক।’

বিবিসির প্রতিবেদন

কেন্টাকি রাজ্য পুলিশের মুখপাত্র ম্যাট গেহার্ট ওয়াশিংটন পোস্টকে বলেন, বিচারককে গুলি করার সময় আদালতে প্রায় ৫০ জন কর্মী ছিলেন।এ ঘটনায় আর কেউ আহত হয়নি। ঘটনার পরই ওই স্থানে থাকা একটি স্কুল বন্ধ করে দেওয়া হয়।

 

সূত্র: বিবিসি

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত