ঢাকা রবিবার ৪ঠা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ যানজটের সমাধান, আসছে উড়ন্ত গাড়ি (‌ভি‌ডিও)

যানজটের সমাধান, আসছে উড়ন্ত গাড়ি (‌ভি‌ডিও)

রাস্তায় যানজটে পড়লে বিরক্তির শেষ থাকে না। ইচ্ছা করে উড়াল দিতে! এবার সেই স্বপ্ন বাস্তব হতে চলেছে।

উড়ন্ত গাড়ির পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য মিলেছে জাপানে। জাপানের সংস্থা স্কাইড্রাইভ ইঙ্ক এই উড়ন্ত গাড়িটি তৈরি করেছে।

শুক্রবার সেই গাড়ির পরীক্ষামূলক ড্রাইভ ছিল। একজন যাত্রী নিয়ে গাড়িটি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাত্‍ টেক-অফ করে। মোটরসাইকেলের মতো দেখতে ওই গাড়ি ১ থেকে ২ মিটার পর্যন্ত উড়ে। ৪ মিনিটের মতো এটি আকাশে উড়ানো হয়।

গাড়িটির নির্মাতা প্রতিষ্ঠান স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়া বলেন, সব কিছু ঠিক থাকলে ২০২৩ সালেই এই গাড়ি বাজারে আসবে।

তিনি জানান, গোটা বিশ্বে ১০০টির বেশি ফ্লাইং কার প্রজেক্ট চলছে। যাত্রী নিয়ে উড়তে সক্ষম হয়েছে হাতেগোনা কয়েকটি গাড়ি। আমার আশা বহু মানুষ এই গাড়ি পছন্দ করবেন।

ফুকুজাওয়ার বলেন, এই গাড়িতে এখন যে মেশিন ব্যবহার করা হচ্ছে, তাতে ৫ থেকে ১০ মিনিট ওড়ানো যাবে। একে বাড়িয়ে ৩০ মিনিট করতে হবে। তবে আরও কার্যকরী হবে। এটি অটোমেটিকভাবেই উড়বে। এর জন্য বিশেষ পাইলটের ঝক্কি নেই।

তিনি জানান, সুরক্ষার বিষয়টি আরও দেখতে হবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত