ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সারাবিশ্ব মোদির শক্তি যাচাইয়ের বড় পরীক্ষা আজ

মোদির শক্তি যাচাইয়ের বড় পরীক্ষা আজ

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিহার রাজ্যের নির্বাচনে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে যাচ্ছে ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি । বিশ্লেষকদের মতে, এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জোট সরকারের স্থিতিশীলতা ও জাতীয় পর্যায়ে তাঁর রাজনৈতিক প্রভাবের সীমা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দুই দফায় অনুষ্ঠিত এ নির্বাচনের ফল ঘোষণা করা হবে আগামী শুক্রবার। শুধু বিহারের নেতৃত্বই নয়, এর ফলাফল আগামী বছর আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাডু ও পুদুচেরির মতো গুরুত্বপূর্ণ রাজ্যের নির্বাচনের দিকনির্দেশনাও দিতে পারে।

গত বছরের জাতীয় নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এখন আঞ্চলিক মিত্রদের ওপরই নির্ভর করছে মোদির বিজেপি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন জনতা দল। বিশ্লেষকদের মতে, বিজেপি-জেডিইউ জোটের জয় মোদির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় রাজনীতিতে তাঁর প্রভাব আরও সুসংহত করবে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত