ঢাকা বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ রাজনীতি মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের ২ মন্ত্রীর পদত্যাগ

মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের ২ মন্ত্রীর পদত্যাগ

মারিয়াম শিউনা ও মালশা শরিফ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করা মালদ্বীপের দুই নারী মন্ত্রী পদত্যাগ করেছেন। যদিও তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দেন।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) প্রেসিডেন্ট দপ্তরে পদত্যাগপত্র জমা দেন দুই মন্ত্রী মারিয়াম শিউনা ও মালশা শরিফ।

গত বছরের ডিসেম্বরে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ ভ্রমণে যান মোদি। ভ্রমণ শেষে দিল্লিতে ফিরে ভারত মহাসাগরের তীরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ওই দ্বীপটির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। সেখানে পরোক্ষভাবে ভারতীয়দের ভ্রমণের আহ্বান জানান।

ভারতের প্রধানমন্ত্রীর ওই পোস্ট দেওয়ার পরপরই তুমুল আলোচনা-সমালোচনা শুরু ‍হয় মালদ্বীপের সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশটির সাধারণ মানুষের পাশাপাশি ভারতের সমালাচনা ও মোদিকে কটাক্ষ করেন বেশ কয়েকজন সরকারি কর্মকর্তা ও মন্ত্রিসভার সদস্য।

প্রেসিডেন্ট মুইজ্জুর মন্ত্রিসভার তিন সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে বাজেভাবে কটাক্ষ করার অভিযোগ ওঠে। তারা হলেন মারিয়াম শিউনা, মালসা শরিফ ও মাহজুম মজিদ।

ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কটাক্ষ করে মন্তব্য করার অভিযোগে এই তিন জনকে চলতি বছরের জানুয়ারিতে বরখাস্ত করা হয়। ওই তিন জনের মধ্যে দুইজন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত