ঢাকা বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৩ যুবকের মৃত্যু

মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৩ যুবকের মৃত্যু

নরসিংদীর শিবপুর উপজেলায় নিহত সাইফুল ও আশিক

নরসিংদীর শিবপুর উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবক মারা গেছেন। সোমবার (৯ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ইটাখোলা-শিবপুর আঞ্চলিক সড়কের বান্দারদিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শিবপুর উপজেলার মির্জাকান্দি এলাকার সাইফুল ইসলাম (২৫), আশিক মিয়া (২৩) ও অপু মিয়া (২০)। তারা বন্ধু ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সোমবার সন্ধ্যায় নরসিংদী শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তিন যুবক। মহাসড়কের বান্দারদিয়া এলাকায় একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে তিনজনের মৃত্যু হয়।

শিবপুর থানার ওসি আফজাল হোসেন জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত