ঢাকা বুধবার ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আইন ও আদালত মেট্রোরেলে রান্না ও কাঁচা মাংস বহনে নিষেধাজ্ঞা

মেট্রোরেলে রান্না ও কাঁচা মাংস বহনে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে একদিন বন্ধ থাকার পর রবিবার (৮ জুন) থেকে পুনরায় চালু হয়েছে মেট্রোরেল। তবে যাত্রীদের জন্য বেশকিছু বিধি-নিষেধ আরোপ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

সকাল ৮টা থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে। এদিন প্রতি ৩০ মিনিট পর ট্রেন চলছে হেডওয়ে অনুযায়ী। তবে সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।

এদিকে কোরবানির ঈদ উপলক্ষে যাত্রীদের সঙ্গে কাঁচা বা রান্না করা মাংস এবং কোরবানির পশুর চামড়া বহন নিষিদ্ধ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। গত ৩ জুন প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন- ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রীদের সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্টেশনের প্রবেশপথে যাত্রীদের তল্লাশি করা হবে। কারো কাছে কাঁচা বা রান্না মাংস পাওয়া গেলে তাকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে না।

এছাড়া মেট্রোরেলের প্রতিটি স্টেশনে নিরাপত্তাকর্মীদের এসব নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে। যাত্রীদের এই বিষয়ে সতর্ক থাকতে এবং সহযোগিতা করারও অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত