ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ মেজর রাশেদকে গুলি করে হত্যা: আদালতে বোনের মামলা

মেজর রাশেদকে গুলি করে হত্যা: আদালতে বোনের মামলা

কক্সবাজারে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খান নিহতের ঘটনায় নয়জনকে আসামি টেকনাফ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে।

বুধবার (০৫ আগস্ট) বেলা ১২টায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে মামলাটি করেন। আদালতের বিচারক তামান্না ফারাহ মামলাটি এজাহার হিসেবে গণ্য করে র‌্যাবকে তদন্ত করার নির্দেশ দিয়েছে।

মামলার বাদী পক্ষের আইনজীবি মোহাম্মদ মোস্তফা জানিয়েছেন, পরিকল্পিত হত্যার অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়। বিচারক সাত কর্মদিবসের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকত আলী ও দ্বিতীয় আসামি করা হয়েছে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে।

মামলার বাদী সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস আদালতের সিদ্ধান্তের সন্তুষ্টি প্রকাশ করে ভাইয়ের হত্যা ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

এদিকে দুপুর ১টার দিকে কক্সবাজারে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা রয়েছে সেনা প্রধান ও পুলিশ প্রধানের।

অপরদিকে ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি দ্বিতীয় দিনের মতো তাদের তদন্ত কার্যক্রম চালাচ্ছে

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত