ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ আবহাওয়া ও জলবায়ু মেক্সিকোতে ঝড় ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪, নিখোঁজ ২৭

মেক্সিকোতে ঝড় ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪, নিখোঁজ ২৭

ছবি: সংগৃহীত

মেক্সিকোতে মৌসুমি ঝড় ও ভারী বর্ষণের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪-এ, দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে। আরও অন্তত ২৭ জন নিখোঁজ রয়েছেন।

দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, মেক্সিকোর পাঁচটি রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ভেরাক্রুজ রাজ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হিদালাগো রাজ্যে নিহত হয়েছেন ১৬ জন, পুয়েবলা ও কুয়েরেতারো রাজ্য থেকে যথাক্রমে ৯ ও ১টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৌসুমি ঝড় প্রিসিলা ও রেমন্ডের জেরে গত ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত মেক্সিকোজুড়ে ভারী বর্ষণ হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ভেরাক্রুজে তিন দিনে ৫৪০ মিলিমিটার (প্রায় ২১ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বৃষ্টির ফলে দেশের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে, এবং ঝড়ো হাওয়ায় অনেক এলাকায় গাছ ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।
এই প্রাকৃতিক দুর্যোগে মেক্সিকোর ৫৫টি শহরে প্রায় ১৬ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে। পাশাপাশি, বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে সোয়া ৩ লাখের বেশি মানুষ। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং নিখোঁজদের খুঁজে বের করা চলমান আছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত