ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সারাদেশ মুরাদনগরে পানিতে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

মুরাদনগরে পানিতে দুই বোনসহ ৩ জনের মৃত্যু

কুমিল্লার মুরাদনগরে পানিতে ডুবে দুই বোনসহ তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার গুঞ্জর গ্রামের পূর্বপাড়া এবং পাঁচকিত্তায় মারা যান তারা।

গুঞ্জর গ্রামের পূর্বপাড়ায় মারা যাওয়া ‍দুই বোনের নাম সামিয়া (১৩) ও সামিবা (৭)। তারা একই গ্রামের রাজমিস্ত্রি সোহেল মিয়ার মেয়ে। পাঁচকিত্তায় মারা যাওয়া যুবতীর নাম রিয়া (২০)। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

গুঞ্জর গ্রামের বাসিন্দারা জানান, বাড়ির পাশে ড্রেজারে দিয়ে গভীর করে খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে পড়ে যায় সামিবা। তাকে উদ্ধারে পানিতে নামে বড় বোন সামিয়া। দুপুরে পানিতে দুই বোনকে ভাসতে দেখে চিৎকার  শুরু করেন তাদের মা। এলাকাবাসী এগিয়ে এসে দুই শিশুকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় পুকুরে গোসল করতে নেমে রিয়া নামে যুবতীর মৃত্যু হয়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত