ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার মুজিবুলের টাকার বিছানার ছবি ভাইরাল

মুজিবুলের টাকার বিছানার ছবি ভাইরাল

সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিছানায় ছড়িয়ে থাকা টাকার বান্ডিলের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল থেকে ফেসবুক, টুইটার, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ছবিটি ভাইরাল হয়ে গেছে। তবে ছড়িয়ে পড়া ছবিটি কবে তোলা সেটি জানা সম্ভব হয়নি।

ছবিতে দেখা যায়, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের স্ত্রী দাঁড়িয়ে আছেন পাশে। বিছানায় বসে আছেন মুজিবুল হকের তিন শিশু। সন্তানদের সামনে ৫০০ এবং ১০০০ টাকা নোটের কয়েকটি বান্ডিল ছড়িয়ে আছে। মুজিবুল হক তার এক সন্তানকে কোলে নিচ্ছিলেন। এক শিশু একটি শপিং ব্যাগে থাকা টাকার বান্ডিল নিয়ে খেলা করছে। মুজিবুল হকের স্ত্রী হনুফা আক্তার দাঁড়িয়ে সে দৃশ্য দেখছেন।

ধারণা করা হচ্ছে, সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের কোনো এক সন্তানের জন্মদিনের ছবি এটি। সন্তানের জন্মদিন উৎসবকে আরও আনন্দময় করতে কয়েক বান্ডিল টাকা ছড়িয়ে দেন বিছানায়। এ সময় মুজিবুল হকের খুব কাছের কেউ সেই ছবিটি তোলেন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার সরকারের। এরপর থেকেই খোঁজ মিলছে না মুজিবুল হকের। তার মোবাইল ফোনটি বন্ধ। যে কারণে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মুজিবুল হক কুমিল্লা ১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে টানা তিন বারসহ মোট চারবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯৮ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের হুইপ ছিলেন। ২০১৪ সালের ৬ জানুয়ারি থেকে ২০১৯ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের রেলপথ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সংসদ সদস্য এবং মন্ত্রী থাকাকালীন তিনি নিজেকে কৃষকের ছেলে বলে গর্ববোধ করতেন।

মুজিবুল হক ৬৭ বছর বয়সে দীর্ঘ কুমার জীবনের ইতি টেনে ২০১৪ সালের ৩১ অক্টোবর হনুফা আক্তার রিক্তাকে বিয়ে করেন। তিনি ২০১৬ সালের মে মাসে ৬৯ বছর বয়সে প্রথম কন্যা সন্তানের বাবা হন। ২০১৮ সালের ১৫ মে তার জমজ সন্তানের জন্ম হয়। বর্তমানে তিনি তিন সন্তানের জনক।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত