ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ মিথ্যা তথ্য দিয়ে সম্মেলন ছেড়ে পালালেন ট্রাম্প!

মিথ্যা তথ্য দিয়ে সম্মেলন ছেড়ে পালালেন ট্রাম্প!

একের পর এক ঘটনার জন্ম দিয়ে প্রায়ই আলোচনায় আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এক সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য দিয়ে দ্রুতই সেই স্থান ছেড়ে পালালেন ট্রাম্প।

শনিবার নিউজার্সিতে স্থানীয় সময়ে নিজের বেডমিনিস্টার গলফ ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ভেটেরানস চয়েস প্রোগ্রাম তিনি পাস করেছিলেন।

যদিও সাবেক সেনা কর্মকর্তাদের চিকিৎসা সহায়তা সংক্রান্ত ওই বিল সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে পাশ হয়। ২০১৪ সালে ওই বিল পাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স ও অ্যারিজোনার জন ম্যাককেইন ।

এর আগেও ট্রাম্প একই দাবি করেন। শনিবার ওই দাবির পর সিবিএসের প্রতিনিধি বলেন, প্রেসিডেন্ট মিথ্যা বিবৃতি দিয়েছেন। সে সময় তাৎক্ষণিক সম্মেলন স্থান ত্যাগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত