ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদন মা হলেন ক্যাটরিনা কাইফ

মা হলেন ক্যাটরিনা কাইফ

ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। ৪২ বছর বয়সে প্রথমবারের মতো মা হলেন অভিনেত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী বলিউড অভিনেতা ভিকি কৌশল।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে অভিনেতা লেখেন, আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে। এরসঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।

২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি। গোপনীয়তা বজায় রেখে বসেছিল সেই বিয়ের আসর। ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছিল। মূলত, অভিনেত্রী দীর্ঘদিন লন্ডনে নিজের মায়ের কাছে গিয়ে থাকছিলেন। সেই সময় থেকে শুরু হয় জল্পনা। পাশাপাশি, অভিনয় থেকেও দূরে সরে গিয়েছিলেন তিনি।
এক দশক আগে এক সাক্ষাৎকারে ক্যাটরিনা জানিয়েছিলেন, পরিবার-স্বামী-সন্তান এই বিষয়গুলোকে তিনি বিশেষ মর্যাদা দেন। অভিনেত্রী বলেন, অন্যরকমের ভাবনাচিন্তা অনেকের থাকতেই পারে। কিন্তু আমার জন্য এটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বিয়ে করার স্বপ্ন দেখি। সন্তান নিয়ে সুখে সংসার করতে চাই।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত