ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ মায়ের চেয়ে শিশুর গায়ের রং ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা

মায়ের চেয়ে শিশুর গায়ের রং ফর্সা হওয়ায় ঘিরে ধরল উত্তেজিত জনতা

ভারতের আগ্রায়

ছবি: সংগৃহীত

ভারতের আগ্রার সারাফা মার্কেটে এক নারী তাঁর শিশুসন্তানকে নিয়ে ভিক্ষা করতে বের হলে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখে পড়েন। শিশুটির গায়ের রং মায়ের তুলনায় বেশি ফর্সা হওয়ায় পথচারীদের মধ্যে সন্দেহ তৈরি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা ওই নারীকে ঘিরে ধরে শিশুটির পরিচয় জানতে চায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির সঙ্গে মায়ের শারীরিক মিল কম—এমন ধারণা থেকে অনেকে মনে করেন, শিশুটিকে হয়তো চুরি করা হয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশি অনুসন্ধানে জানা যায়, ওই নারী একটি মেডিকেল কলেজের কাছে অস্থায়ী ঝুপড়িতে বসবাস করেন। তাঁর স্বামী দিনমজুরের কাজ করেন এবং তাঁদের চারটি সন্তান রয়েছে। শিশুটির পরিচয় নিশ্চিত করতে পুলিশ ওই নারীর কাছ থেকে জন্মনিবন্ধনসহ প্রয়োজনীয় নথিপত্র চায়। যাচাই-বাছাই শেষে পুলিশ নিশ্চিত হয়—শিশুটি ওই নারীরই সন্তান।

এদিকে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা যায়।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত