ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ বিনোদনবাহির মায়ের ওড়না শাড়ি বানিয়ে পরলেন জেফার, দেখালেন চমক

মায়ের ওড়না শাড়ি বানিয়ে পরলেন জেফার, দেখালেন চমক

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

গান দিয়ে ক্যারিয়ারের শুরু হলেও সম্প্রতি অভিনয় জগতে পা রেখেছেন জেফার রহমান। ভক্তদের কাছে নিজেকে হাজির করেছেন নতুনভাবে।

গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগ‍ামী’-তে অভিনয় করে দর্শকমহলে দারুণ প্রশংসিত হন এই শিল্পী।

এসবের মাঝেই সম্প্রতি জেফারের স্পাইসি শিরোনামের একটি গান নেট দুনিয়ায় ভাইরাল হয়। যা নিয়ে আলোচনা-সমালোচনারও কমতি ছিল না। তবে এই গায়িকা সমালোচনাকে পাত্তা দিচ্ছেন না। তিনি নিজের মতো করেই ছুটছেন।

গত শুক্রবার একটি পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন জেফার রহমান; যেখানে সম্পূর্ণ জমকালো সাজে দেখা মেলে তার। মনোগামীর ধারা বজায় রেখে পরনে ছিলেন মিষ্টি গোলাপি রঙের শাড়ি।

জেফারের এই সাজের পেছনে একটি রহস্য লুকিয়ে রয়েছে। যা এক দেখাতে কারও চোখে নাও পড়তে পারে। কারণ জেফার এই সাজে নিজের উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়েছেন। দেখে শাড়ি মনে হলেও আদতে এটি শাড়ি নয়; মায়ের ওড়না জড়িয়ে শাড়ির মত করে পরে এসে চমকে দিয়েছেন তিনি।

জেফারের পরনে শাড়ির মত করে পড়া ওড়নাটি দেখে বোঝার উপায় নেই যে এটি ২০ বছরের পুরোনো। স্কার্ট এবং টপের সঙ্গে পেঁচিয়ে এক অভিনব শৈলি তৈরি হয়েছে এই সাজে।

ছোটবেলা থেকেই নাকি শাড়ি ভালোবাসেন জেফার। তবে মাঝে কিছুদিন সেভাবে শাড়ি পরা হয়নি তার। জেফারের শেষ কাজ ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামীর’ থেকে নতুন করে শাড়ি পরার অভ্যাস গড়ে ওঠে এই গায়িকার। জেফার বললেন, ‘ভালোই লাগছে, মনে হচ্ছে পুরোনো ভালোবাসার কাছে ফিরেছি।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত