ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ প্রবাস মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত

মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত করা হচ্ছে। আগামী বছরের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

শুক্রবার (১৮ অক্টোবর) দেশটির জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় তিনি এ ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্সের।

সংসদে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, ‘মালয়েশিয়ার শ্রমিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে ক্রমবর্ধমান দৈনন্দিন ব্যয় বৃদ্ধি মোকাবেলার জন্য।’

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একই সঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি আরও জানান, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের ২২৯০ রিঙ্গিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ৩৩৮০ রিঙ্গিত এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের ২৯৮৫ রিঙ্গিত প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করা হবে।

আনোয়ার ইব্রাহিম বলেন, চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভ (আইপিআর) এ ২৫০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করা হবে।

২০২৫ সালের জন্য দেশটি ৪২১ বিলিয়ন রিঙ্গিত বাজেট প্রস্তাবনা দিয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ওই বছরের ১ মে থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫০০ রিঙ্গিত নির্ধারণ করেছিলেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত