ঢাকা সোমবার ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ অপরাধ ও অনধিকার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি

ঢাকার যাত্রাবাড়ীতে মার্কেট থেকে স্বর্ণ চুরির রেশ কাটতে না কাটতেই এবার মালিবাগে জুয়েলারি দোকান থেকে ৫০০ ভরি স্বর্ণ চুরি হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) রাতে মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান এ স্বর্ণ চুরি হয়। এ ঘটনায় শপিং মলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও দোকান মালিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে দোকান খোলার পর চুরির ঘটনাটি প্রথম নজরে আসে। গত রাতে ওই দোকান থেকে শোকেসে রাখা সমস্ত স্বর্ণালঙ্কার চুরি করা হয়।
খবর পেয়ে রমনা থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। তারা শপিং মলের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্ত করার চেষ্টা করছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) বলেন, “আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং চোরদের ধরতে একাধিক দল কাজ শুরু করেছে। শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে, যার তদন্ত করা হবে। যাত্রাবাড়ীর ঘটনার সঙ্গে এই চুরির কোনো যোগসূত্র আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।”

এদিকে, কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শপিং মল থেকে বিপুল পরিমাণ স্বর্ণ চুরির ঘটনায় দোকান মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা মলের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করার দাবি জানিয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত