ঢাকা সোমবার ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ || ২০শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ মারা গেলেন শান্তির দূত নোবেলজয়ী জন হিউম

মারা গেলেন শান্তির দূত নোবেলজয়ী জন হিউম

নর্দার্ন আয়ারল্যান্ডের বিশিষ্ট রাজনীতিবিদ শান্তিতে নোবেলজয়ী জন হিউম মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
সোমবার সকালে লন্ডনডেরির একটি নার্সিং হোমে তিনি মারা যান বলে নিশ্চিত করেছে তার পরিবার।

আয়ারল্যান্ডের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাস এবং উত্তর আয়ারল্যান্ড শান্তি প্রক্রিয়ার স্থপতিদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে পরিচিত ছিলেন জন হিউম। তিনি সোস্যাল ডেমেক্রেটিক অ্যান্ড লেবার পার্টির প্রতিষ্ঠাতাদের একজন।

১৯৯৮ সালে গুড ফ্রাইডে শান্তি চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন জন হিউম। ওই বছরই তিনি উলস্টার ইউনিয়নবাদী পার্টি নেতা ডেভিড ট্রিম্বলের সাথে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পান।

 

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত