ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ খেলাধুলা মাঠে নামার আগে ভারতীয় দলে বড় ধাক্কা

মাঠে নামার আগে ভারতীয় দলে বড় ধাক্কা

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর ২৪ ঘণ্টা আগে বড় ধাক্কা খেলো ভারতীয় ক্রিকেট দল। ইনজুরিতে দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার শিবাম দুবে।

শনিবার (৫ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। লোয়ার ব্যাক ইনজুরিতে শিবাম মাঠের বাইরে চলে যান।

শিবামের পরিবর্তে তিলক ভার্মার নাম ঘোষণা করেছে ইন্ডিয়ার সিনিয়র নির্বাচক কমিটি। তবে তিলক এখনো প্রথম টি-টোয়েন্টির ভেন্যু গোয়ালিয়রে এসে পৌঁছাননি।

আগামীকাল রোববার সকালে গোয়ালিয়রে আসার কথা রয়েছে তিলকের। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম টি-টোয়েন্টি খেলতে মাঠে নামবে দুই দল।

এর আগে, ১৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ব্যাটিং অলরাউন্ডার তিলক। ১৩৯.৪১ স্ট্রাইক রেটে রান করেছেন ৩৩৬টি। বল হাতে অবশ্য সুবিধা করতে পারেননি। মাত্র ২ উইকেটের দেখা পেয়েছেন।

ভারত স্কোয়াড

সুরিয়া কুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, তিলক ভার্মা, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আরশদীপ সিংহ, হার্ষিত রানা এবং মায়াঙ্ক যাদব।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত