ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ অর্থনীতি মাছ ও মাংসের দাম কমেছে, বেড়েছে সবজির

মাছ ও মাংসের দাম কমেছে, বেড়েছে সবজির

রাজধানীর একটি বাজার। ছবি: রাইজিংবিডি

সরবরাহ কম থাকার কারণে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কাঁচামরিচসহ প্রায় সব সবজির দাম বেড়েছে ১০ থেকে ২০ টাকা। গত সপ্তাহে কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০ টাকায়, আজ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৬০ টাকায়। কমেছে মাছ ও মাংসের দাম।

শুক্রবার (১৬ আগস্ট) রাজধানীর ধানমন্ডিসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে জানা যায়, বেগুন প্রতি কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, কচুর লতি ৮০ টাকা, গাজর ১৫০ টাকা, প্রতি পিস লাউ ৭০ টাকা, বাঁধাকপি ও ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা, টমেটো ১৫০ টাকা, চিচিঙ্গা ৬০, শশা ১০০, বরবটি ৮০, ঢেড়শ ৪০, পটল ৪০, কুমড়া ৩০ টাকা, কাঁকরোল ৮০, কচুরমুখী ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে মানভেদে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। রসুন ২২০ ও আদা ৩২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কমেছে কেজি ব্রয়লার মুরগির দাম। বিক্রি হচ্ছে কেজি ১৭০ থেকে ১৮০ টাকা। সোনালি মুরগির দামও কমেছে। বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৮০ টাকা কেজি। গরুর মাংসের কেজি ৮০০ টাকা ও খাসির মাংসের কেজি ১১০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন ডিমের দাম ১৪৫ থেকে ১৫০ থাকা।

গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দামও কমেছে। এখন মাঝারি সাইজের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকায়। চাষের পাঙাস কেজি ১৭০ থেকে ১৮০টাকা, তেলাপিয়া ১৮০, কই ১৮০ টাকা, শিং ৪০০ টাকা, কোরাল ৬০০ থেকে ৬৫০ টাকা, পাবদা মানভেদে ৪০০ থেকে ৪৫০ টাকা, চিংড়ি ৭০০ থেকে ৮০০ টাকা, এবং এক কেজি ওজনের বেশি ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০টাকায়।

চালের দাম সম্পর্কে জানতে চাইলে রাজধানীর নিউমার্কেটের শফিক রাইছ এজেন্সির স্বত্বাধিকারী শফিকুজ্জামান রাইজিংবিডিকে বলেন, গত কয়েক সপ্তাহ ধরে চালের দাম চড়া। এখন বাজারে মিনিকেট ৭০ থেকে ৭২ টাকা, নাজিরশাইল ৭০ টাকা ৭৫, পাইজাম ৫৮ টাকা থেকে ৬০ টাকা, মোটা চাল স্বর্ণা বিক্রি হচ্ছে ৫৫-৫৬ টাকায়।

রাজধানীর সালেক গার্ডেন কাঁচাবাজারে কেনাকাটা করতে আসা বেসরকারি চাকরিজীবী সিহাব উদ্দিন রাইজিংবিডিকে বলেন, ব্রয়লার মুরগির দাম কিছুটা কম। তবে চাল, ডাল, তেল ও সবজির দাম আগের মতো আছে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত