ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ দূর্ঘটনা মাইক্রোবাসের যাত্রীরা পাত্রী দেখতে যাচ্ছিলেন

মাইক্রোবাসের যাত্রীরা পাত্রী দেখতে যাচ্ছিলেন

ট্রেনের ধাক্কায় নিহত ৫

দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস

ফরিদপুরের সদর উপজেলার মুনসিবাজার এলাকায় রেল ক্রসিংয়ে মাইক্রোবাসে ঢাকাগামী ট্রেন ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত ও চার জন আহত হয়। মাইক্রোবাসের যাত্রীরা নারায়ণগঞ্জ থেকে ফরিদপুরে যাচ্ছিলেন বিয়ের জন্য পাত্রী দেখতে। পথে তারা দুর্ঘটনার শিকার হয়।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাইক্রোবাসটি রেল ক্রসিং পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বড় হায়েস মাইক্রোবাসে করে ১০-১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী মধুমতি এক্সপ্রেস ট্রেন ধাক্কা দেয়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।

এ দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে দুইজন মারা যায়। খবর পেয়ে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার আব্দুল জলিল ঘটনাস্থল পরিদর্শন করেন।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। অন্য দুইজন তাদের আত্মীয়। হতাহতদের বাড়ি নারায়ণগঞ্জের ভুঁইয়াপাড়ার ভুঁইয়া বাড়ি এলাকায় বলে আহত একজন জানিয়েছেন।

নিহতরা হলেন ভূইয়া বাড়ি এলাকার লিটন চৌধুরী, তার স্ত্রী ফাহমিদা শারমিন, তাদের মেয়ে সাজু, শ্যালকের স্ত্রী আতিফা রহমান ও উম্মে তাসরুমা রিন্টু। এছাড়া তাসরি, অরিন, মাইক্রোবাস চালক নাজমুল হাসান ও জিন্না আহত হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন তাসরি (২২) জানান, নারায়ণগঞ্জের থেকে সকালে তারা এক আত্মীয়ের বিয়ের জন্য মেয়ে দেখতে ফরিদপুর সদর উপজেলার চন্দ্রপাড়ায় যাচ্ছিলেন। পথে দুর্ঘটনা ঘটে।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত