ঢাকা শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সাধারণ বিভাগ মসজিদে গানের শুটিং করায় বিপাকে সাবা কামার

মসজিদে গানের শুটিং করায় বিপাকে সাবা কামার

পাকিস্তানের দুই তারকা সাবা কামার ও সংগীতশিল্পী বিলাল সাইদ মসজিদের ভিতের গানের শুটিং করায় সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি হয়েছে।

সরদার ফারহাত মাঞ্জুর খান নামে একজন আইনজীবী এই দুই অভিনেত্রীর বিরুদ্ধে লাহোর থানায় মামলা দায়ের করেছেন ।

তিনি বলছেন, ওয়াজির খান মসজিদের ভেতরে গানের ভিডিও শুট করায় ধর্মীয় পরিপন্থী কাজ হয়েছে। ভিডিও শুট করার অনুমতি দেওয়ায় মসজিদ কর্তৃপক্ষের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছেন তিনি ।

সম্প্রতি বিলাল সাইদের গাওয়া ‘কবুল’ শিরোনামের মিউজিক ভিডিওর টিজার নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন সাবা কামার। যেখানে দেখা যাচ্ছে- মসজিদের ভিতরে গানটির শুটিং করা হয়েছে। আর এতেই বিপাকে পড়লেন তারা।

এই ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তৈরি হওয়ার পর ক্ষমা চেয়েছেন সাবা কুমার ও সাইদ দুজনই। বিলাল সাইদ বলেছেন, ‘যদি এই বিষয়টি কারও মনে আঘাত দিয়ে থাকে তাহলে এর জন্য আমরা সকলের কাছে ক্ষমা চাইছি।’

তিনি আরো বলেন, ধর্মীয় অনুভূতিকে আঘাত করার কোনো উদ্দেশ্য আমাদের ছিল না।

পাকিস্তানসহ ভারতেও সাবা কুমারের রয়েছে অনেক খ্যাতি। হলিউড সিনেমা হিন্দি মিডিয়ায় ইরফান খানের বিপরীতে অভিনয় করেছেন এই তারকা।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত