ঢাকা সোমবার ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ ফটো ফিচার গ্যালারী মন না ভেঙে দুইজনকেই বিয়ে করলেন তরুণ

মন না ভেঙে দুইজনকেই বিয়ে করলেন তরুণ

প্রকাশিত শেষ আপডেট করা হয়েছে

ছবি: সংগৃহীত

কর্নাটকের চিত্রদুর্গে এক তরুণের ব্যতিক্রমী বিয়ে নিয়ে চলছে ব্যাপক আলোচনা। একসঙ্গে দুই প্রিয় বান্ধবীকে বিয়ে করে নজির গড়েছেন ২৫ বছর বয়সী ওয়াসিম শেখ।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হোরাপেট এলাকার এই তরুণ দীর্ঘদিন ধরে দুই বান্ধবী—শিফা শেখ ও জন্নত মখন্দর-এর সঙ্গে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্কে জড়িত ছিলেন। তিনজনই একে অপরের অনুভূতি সম্পর্কে জানতেন এবং তাদের মধ্যে কখনোই দ্বন্দ্ব হয়নি।

বিয়ের সময় ওয়াসিমের সামনে ছিল কঠিন সিদ্ধান্ত দুইজনের মধ্যে কাকে বেছে নেবেন? শেষ পর্যন্ত তিনি মন ভাঙার পথ না বেছে এক মণ্ডপে দুই বান্ধবীকেই বিয়ে করার সিদ্ধান্ত নেন।

গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় তাদের বিয়ের অনুষ্ঠান। পরিবার, বন্ধুবান্ধব ও স্থানীয়দের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এই বিশেষ বিয়ে।

বিয়ের পর ওয়াসিম বলেন, “আমরা তিনজনই একে অপরকে ভালোবাসি ও সম্মান করি। বোঝাপড়ার ভিত্তিতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”

শিফা ও জন্নত জানান, তাঁরা এই সিদ্ধান্তে সন্তুষ্ট এবং পরস্পরের সহযোগিতায় সংসার চালাতে চান।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে ব্যক্তিগত স্বাধীনতার উদাহরণ বলছেন, আবার কেউ তুলেছেন নৈতিক ও আইনি প্রশ্ন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত