ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ রাজনীতি মণ্ডপে ইসলামী সংগীত, নিজেদের অবস্থান জানালো বিএনপি

মণ্ডপে ইসলামী সংগীত, নিজেদের অবস্থান জানালো বিএনপি

চট্টগ্রাম নগরের জে এম সেন হলের দুর্গা পূজা মণ্ডপে গতকাল বৃহস্পতিবার রাতে ইসলামী সংগীত পরিবেশন নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে দলীয় অবস্থান জানিয়ে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব নাজিমুর রহমান।

শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রামে শারদীয় দুর্গা পূজার মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশন নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা কোনোভাবেই কাম্য নয়। পূজামণ্ডপে গিয়ে এ ধরনের আচরণ অনাকাঙ্খিত এবং নিন্দনীয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি, আমাদের প্রত্যেকের একে অপরের ব্যক্তিগত ও ধর্মীয় আচরণ এবং যার যার স্বতন্ত্র আচার উৎসবের প্রতি পারস্পরিক শ্রদ্ধাশীল হওয়া উচিত। এ ক্ষেত্রে কোনোভাবেই জোরজবরদস্তি কিংবা চাপিয়ে দেয়ার মতো কিছু যেন করা না হয়।’

বিবৃতিতে বলা হয়েছে, ‘জে এম সেন হলে যা ঘটেছে, তার জন্য কার দায় কতটুকু, এর পেছনে কোনো বিশেষ গোষ্ঠীর অসৎ রাজনৈতিক উদ্দেশ্য ছিল কি না সেটা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। তবে, এটুকু নিঃসন্দেহে বলা যায়, যারা মঞ্চে উঠে গান করেছেন, তারা সুবিবেচনার পরিচয় দেননি। এটি ধর্মীয় অনুভূতিতে আঘাতের নামান্তর। হিন্দু সম্প্রদায়ের পূজার্থী ভক্তরা সর্বোচ্চ ধৈর্য ও সংযম প্রদর্শন করেছেন, আমরা তাদের ধন্যবাদ জানাই।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘পরিশেষে বলতে চাই, আমাদের দল বিএনপি, আমরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের নীতিতে বিশ্বাস করি। আমরা মনে করি, ধর্ম যার যার কিন্তু আমরা সবাই বাংলাদেশি। ভবিষ্যতে আমাদের মধ্যকার সম্প্রীতি বিনষ্ট হয়, দেশে অস্থিতিশীলতা তৈরি হয়, এমন যে কোনো কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য আমরা প্রশাসন ও নির্বিশেষে সব জনসাধারণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত