ঢাকা শনিবার ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ মক্কায় হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি, কিসের আলামত?

মক্কায় হঠাৎ ‘রেড অ্যালার্ট’ জারি, কিসের আলামত?

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের মক্কায় হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট জলাবদ্ধতায় অঞ্চলের দক্ষিণ অংশে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। বুধবার (১২ নভেম্বর) দ্য সিয়াসাত ডেইলির এক প্রতিবেদনে জানানো হয়, বৃষ্টিতে রাস্তাঘাট তলিয়ে যায় এবং যান চলাচল ব্যাহত হয়।

যদিও গ্র্যান্ড মসজিদ ও মধ্য মক্কায় বৃষ্টিপাত হয়নি, সেখানে শুধু প্রবল বাতাস ও মেঘলা আকাশ দেখা যায়। তবে দক্ষিণ মক্কায় পরিস্থিতি ভিন্ন। শিলাবৃষ্টি, প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হওয়ায় এনসিএম ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সতর্কতা রাত পর্যন্ত বহাল ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ডিফা’কসহ বেশ কয়েকটি এলাকায় যানবাহন জলাবদ্ধ রাস্তায় দিয়ে চলাচল করছে। টানা দ্বিতীয় দিনের মতো সেখানে বৃষ্টি হয়েছে।

এনসিএমের মুখপাত্র হুসেইন আল-কাহতানি এক্সে দেওয়া বিবৃতিতে জানান, আগামী শুক্রবার থেকে সোমবার পর্যন্ত সৌদির বহু অঞ্চলে আরও এক দফা মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। তিনি সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিম্নাঞ্চল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত