ঢাকা বুধবার ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৫শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ রাজনীতি ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করলে বসে থাকব না: নিপুন রায়

ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করলে বসে থাকব না: নিপুন রায়

বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী বলেছেন, ‍“দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। ফ্যাসিবাদী হাসিনা বিদেশে বসে দেশ ধ্বংসের ষড়যন্ত্র করছেন। সব ষড়যন্ত্রের মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে হবে আমাদের।”

শুক্রবার (২৭ জুন) বিকেলে কেরাণীগঞ্জের ছোট কুশাইরবাগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিক উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

নিপুন রায় চৌধুরী বলেন, “জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি করলে আমরা বসে থাকব না। আমরা রাজ পথে ছিলাম, আছি, থাকব। জনগণের গণতান্ত্রিক ভোটের অধিকার প্রতিষ্ঠার লড়াই চলছে, চলবে। জনগণের এই অধিকার ফিরিয়ে দিতে যদি আবার মাঠে নামতে হয় আমরা নামব। যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

রাজনীতিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সজাগ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশ থেকে হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনো নানা অপকর্ম করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নেতা নাজিম উদ্দিন মাস্টার, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, জিনজিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাররম হোসেন সাজ্জাদ, দক্ষিণ কেরাণীগঞ্জ থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও বিএনপির  কেরাণীগঞ্জ মহিলা দলের সভানেত্রী নার্গিস বেগম।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত