ঢাকা মঙ্গলবার ১২ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রচ্ছদ সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ করবে সরকার: ধর্ম উপদেষ্টা

ভোটার তালিকা হালনাগাদ করবে সরকার: ধর্ম উপদেষ্টা

কক্সবাজার প্রেসক্লাবে আজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন ধর্ম উপদেষ্টা ড. প্রফেসর আ ফ ম খালিদ হোসেন

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘নাজুক পরিস্থিতিতে সরকার কাজ শুরু করেছে। প্রতিনিয়ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। এখন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও ভোটার তালিকা হালনাগাদ করবে সরকার। এর পরেই আমরা নির্বাচন দেবো, যাতে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে। দেশের ভোটিং কালচার নষ্ট করে ফেলা হয়েছে। আমরা ভোটিং কালচার নিশ্চিত করতে চাই।’

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে কক্সবাজার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘খুন, গুম একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অমার্জনীয় অপরাধ। জুলাই-আগস্ট আন্দোলনে সর্বশেষ হিসাব অনুযায়ী, ৭৫২ জন শহিদ হয়েছেন। যদিও শহিদের সংখ্যা ১ হাজারের বেশি হবে। তাদের সবার পরিচয় শনাক্ত করা হবে।’

তিনি আরো বলেন, ‘আমরা শাসন করতে আসিনি। আমরা জনগণের অধিকার ফিরিয়ে দিতে এসেছি। এই সরকার ব্যর্থ হলে দেশে আবারও দুর্যোগ নেমে আসবে।’

এ সময় আ ফ ম খালিদ হোসেন পর্যটন শহর কক্সবাজারের সামগ্রিক সমস্যা নিরসনে কাজ করারও প্রতিশ্রুতি দেন।

কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আবদুল হামিদ জমাদ্দার, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজিম উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী প্রমুখ।

0 FacebookTwitterPinterestEmail

অনুসন্ধান

সামাজিক যোগাযোগ মাধ্যম

ফেসবুকে আমরা

সম্পাদক ও প্রকাশক

মুহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়া (তুহিন)

নির্বাহী সম্পাদক

সোনিয়া রহমান

অফিসঃ

৪৯ মতিঝিল (৮ম তলা), শাপলা ভবন, শাপলা চত্বর, ঢাকা - ১০০০

ই-মেইলঃ

rightwayciezs@gmail.com

টেলিফোনঃ

+৮৮ ০১৭১২-৭৭৭ ৩৬৩

মার্কেটিংঃ

+৮৮ ০১৯৪৮- ৯০০ ৯১১

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব rightwaynews24.com কর্তৃক সংরক্ষিত